শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটিতে আগুনে পুড়ল দুই বসতঘর

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভমুখ এলাকায় আগুনে দুইটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

এতে পুড়ে যায় দুইটি বসতঘর। পুড়ে যাওয়া দুই বসতঘরের মালিক মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টু।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯য়টার দিকে মো. হেদায়েতুল ইসলাম বাচ্চুর বাসা থেকে আগুনের সূত্রপাত। পড়ে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে, ফায়ার সার্ভিস এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু বলেন, আমরা আগুনের সূত্রপাত কোথা থেকে তা বলতে পারছি না। আমার ছোট মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তাকে নিয়ে তার মা পরীক্ষাকেন্দ্রে গেছে। বাসায় কেউ ছিল না। মেয়ের সব বই, পুড়ে গেছে। বাসার সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করা যায়নি।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুনের সূত্রপাত কিভাবে তা আমরা এখনো বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপন করতে পারিনি।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions