শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বুরকিনা ফাসোয় গির্জায় হামলা, নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- আফ্রিকার বুরকিনা ফাসোর উত্তর-পূর্বাঞ্চলে এক গির্জায় হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি তিনজন মারা গেছেন হাসপাতালে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশি দেশ মালির সীমান্তের কাছে ওদালান প্রদেশের এসসাকান গ্রামে রবিবার সাপ্তাহিক প্রার্থনার দিনে লোকজন জড়ো হলে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে বুরকিনা ফাসোর ক্যাথলিক চার্চের জেনারেল জিন পিয়েরে সাওয়াদোগো বলেছেন, ‘এমন বেদনাদায়ক পরিস্থিতি সান্ত্বনা দেওয়ার মতো নয়।’

এই হামলার দায় কেউ স্বীকার না করলেও গির্জার কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারীরা ইসলামপন্থি উগ্রবাদী। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সামরিক স্বৈরশাসক শাসিত বুরকিনা ফাসোতে বেশ সক্রিয় সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী। যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে আল কায়েদা ও ইসলামিক স্টেটের। দেশটির তিন ভাগের এক ভাগের বেশি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।

এ ছাড়া দেশটিতে গত তিন বছরে চার্চে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া অপহরণের শিকারও হয়েছেন চার্চের যাজকরা। সূত্র: বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions