শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফজরের নামাজের সময় মসজিদে হামলা, নিহত বহু মুসল্লি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার দেশটির একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের দিনেই দেশটির নাতিয়াবোয়ানি শহরের একটি মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। ভোরে নামাজের সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি করলে বহু মুসিল্লির মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই পুরুষ।

এদিকে স্থানীয় মিডিয়াগুলো বলছে, হামলাকারীরা মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে মসজিদটিতে হামলা চালায়।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions