শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

রাঙ্গামাটিতে ট্রাক খাদে পড়ে আহত ৩

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি শহরের শিল্পকলা একাডেমি এলাকায় পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- মনির হোসেন (৩৮) কবীর হোসেন (২৩) ও শ্রমিক মো. নুরুজ্জামান (২৫)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবুল হাসনাত জানিয়েছেন, মালবাহী ট্রাকটি পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হবে বলে জানিয়েছে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল অবস্থানরত রাঙ্গামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং মারমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions