শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি পাহাড়ি ছাত্র পরিষদের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি) অনুযায়ী স্ব-স্ব মাতৃভাষার শিক্ষক নিয়োগ ও পাঠদান-প্রক্রিয়া দ্রুত কার্যকর করার দাবি তুলেছে গণতান্ত্রিক ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। একই সঙ্গে পাহাড়ের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পাহাড়ি আঞ্চলিক সংগঠনের নেতারা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাস টার্মিনালসংলগ্ন কল্পরঞ্জন মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে এ দাবি জানান তারা।

এদিন সকালে প্রথমে কল্পরঞ্জন মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন পাহাড়ি ছাত্র পরিষদ নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে যায়। সেখানে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে কল্পরঞ্জন মাঠে ফিরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কলিন চাকমা বক্তব্য রাখেন।

তারা বলেন, ‘মাতৃভাষা সব জাতিগোষ্ঠীর রাষ্ট্রীয় অধিকার। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কেন নিজেদের মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন না।’ বক্তারা নিজেদের মাতৃভাষার স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions