শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

আয়েশাকে গোসল, কাফনের কাপড়, জানাজা ছাড়াই মাটিচাপা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হাফসা ওরফে আয়েশা। প্রতারক স্বামী জাহাঙ্গীর আলমের খপ্পরে পড়ে গর্ভের সন্তানসহ তার প্রাণ গেল। গোসল, কাফনের কাপড় না পরিয়ে জানাজা ছাড়াই তাকে নবীপুর কেন্দ্রীয় কবরস্থানে মাটিচাপা দিয়েছে জাহাঙ্গীর। এ ঘটনায় নবীপুর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা যায়, ব্রাক্ষণপাড়া উপজেলা চানলা গ্রামের মৃত আঃ রহমানের মেয়ে হাফসা। নবীপুর গ্রামের আলী আকবরের ছেলে জাহাঙ্গীর আলমের (২৮) সঙ্গে তার পরিচয় হয়। এরপর জাহাঙ্গীর তার সঙ্গে বিভিন্ন সময় অবৈধভাবে মেলামেশা করে। এতে করে তার গর্ভে বাচ্চা আসে। আয়েশা বিষয়টি জাহাঙ্গীরকে জানালে তিনি সন্তান নষ্ট করার ওষুধ খাওয়ান। এতে বাচ্চা নষ্ট হয়।

এর প্রভাবে আয়েশা অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল থেকে আয়েশার লাশ নবীপুর এনে কাউকে না জানিয়ে গোসল, কাফন ছাড়া ও জানাজা না পড়িয়ে গোপনে দাফন করে।

হাসপাতালে ভর্তির সময় জাহাঙ্গীর ঠিকানা গোপন করে। এরপর হাসপাতাল থেকে পালিয়ে যায়। স্থানীয় জোনাকী বলেন, আয়েশাকে জাহাঙ্গীর বিয়ে করেনি। মামলা থেকে বাঁচার জন্য বলছে বিয়ে করেছে। আয়েশার খোঁজখবর নেয়ার মতো কেউ নেই বলেই এমনটা করতে পেরেছে। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ইউপি সদস্য মাইনউদ্দিন বলেন, খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটি জাহাঙ্গীরের পরিচিত। কেউ কেউ বলে স্ত্রী হয়। ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, জাহাঙ্গীর হাফসাকে বিয়ে করেছে- এমন কোনো ডকুমেন্ট নাই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions