শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

প্রথম বলেই তামিমকে ফেরালেন সাকিব

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৩ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক :- এক সময় ‘গলায় গলায়’ ভাব ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। এখন তাঁরা একে অপরের মুখ দেখতে না পারলেই বাঁচেন। তবে সেই বাঁচা হচ্ছে কই! এবারের বিপিএল দিয়ে দুজনের আগেই দেখা হয়েছে। আজও দেখা হয়ে গেল আরেকবার। আর সে দেখায় তামিমকে হারিয়ে দিলেন সাকিব।

চট্টগ্রামে আজ দিনের দ্বিতীয় দিনে ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বেশ দুর্দান্তই শুরু করেছিলেন তামিম। ৪ ওভারেই ফরচুন বরিশালকে ৩৮ রান এনে দেন তিনি। কিন্তু সাকিবের নিজের প্রথম ওভারের প্রথম বলেই মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বরিশাল অধিনায়ক।

তামিমের বিদায়ে ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে ভাঙে বরিশালের ওপেনিং জুটি। ২০ বলে থামে এই বাঁহাতি ব্যাটারের ৩ চার ও ২ ছয়ে সাজানো ৩৩ রানেই ইনিংস। ‘বিভ্রান্তিকর শট’ খেলে সাকিবের কাছে হেরে গেলেন তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে বরিশাল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions