শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ১৪ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পুলিশের ১৪ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে চার কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি এবং ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারিতে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদোন্নতিপ্রাপ্তরা হলেন-পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুর কবির ও তওফিক মাহমুদ চৌধুরী, এটিইউয়ের আব্দুল আলীম মাহমুদ এবং হাইওয়ে পুলিশের মাসুদুর রহমান ভূঁইয়া।

এছাড়া সুপার নিউমারারিতে পদোন্নতিপ্রাপ্তরা হলেন-পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, পুলিশ ট্রেনিং ড্রাইভিং স্কুলের মইনুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন ও রংপুর রেঞ্জের আব্দুল বাতেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions