শিরোনাম
২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে,মনিরুলের তথ্য প্রকাশ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত

অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ১৪ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পুলিশের ১৪ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে চার কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি এবং ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারিতে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদোন্নতিপ্রাপ্তরা হলেন-পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুর কবির ও তওফিক মাহমুদ চৌধুরী, এটিইউয়ের আব্দুল আলীম মাহমুদ এবং হাইওয়ে পুলিশের মাসুদুর রহমান ভূঁইয়া।

এছাড়া সুপার নিউমারারিতে পদোন্নতিপ্রাপ্তরা হলেন-পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, পুলিশ ট্রেনিং ড্রাইভিং স্কুলের মইনুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন ও রংপুর রেঞ্জের আব্দুল বাতেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions