শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

বান্দরবান-থানচি সড়কে ৮ দিন পর বাস চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ দেখা হয়েছে

বান্দরবান:- নিরাপত্তার কারণে গত আট দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে থানচির উদ্দেশে যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা যায়।

এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তার কারণে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

এ ছাড়াও কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয়েছে কৃষকদের। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার থেকে চালু হয় ওই সড়কে গণপরিবহন চলাচল।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণে পরিবহন শ্রমিকরা গত ৬ ফেব্রুয়ারি সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার সকাল থেকে ওই সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়।

পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাস মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় ৬ ফেব্রুয়ারি থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions