শিরোনাম
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

গ্রিসে চাকরি হারিয়ে কোম্পানির ৩ জনকে হত্যা করে কর্মীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গ্রিসের রাজধানী এথেন্সের গ্লাইফাদায় একটি জাহাজ কোম্পানিতে ঢুকে কর্মীদের জিম্মি করে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন। পুলিশ বলছে, অস্ত্রধারী ব্যক্তিকে কদিন আগেই ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গ্রিক সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, অস্ত্রধারী ব্যক্তি ভবনে ঢুকে দুজন পুরুষ ও একজন নারী কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি মিশরের নাগরিক, তাঁর বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে কোম্পানির (ইউরোপিয়ান প্রোডাক্ট ক্যারিয়ারস) মালিকও রয়েছেন বলে জানায় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রটিই হত্যায় ব্যবহার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই জাহাজ কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথম দুটি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। আমি দেখি, দুজন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি।’

উল্লেখ্য, গ্রিসে এ ধরনের ঘটনা খুবই বিরল। কেননা দেশটি অস্ত্র আইন খুবই কঠোর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions