শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

১৩ ফেব্রুয়ারি থেকে বিএনপির ৬ দিনের কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

 

রবিবার (১১ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

 

আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দু’দিন (মঙ্গলবার-বুধবার) ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি।

 

ভারত ও মিয়ানমার সীমান্তে বিভিন্ন সময় নিহত বাংলাদেশিদের স্মরণে শুক্রবার দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

 

এছাড়া ১৭ ফেব্রুয়ারি দেশের সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

 

সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করা হবে।

 

রিজভী বলেন, ‘এক দফার আন্দোলন চলছে, চলবে। জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। জনগণের বিজয় সুনিশ্চিত।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions