শিরোনাম
টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

সাবেক এমপির গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে সাবেক এক সংসদ সদস্যের পাজেরো জিপ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাসিন্দা। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জিপ গাড়ি, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।

গত শনিবার দুপুর ২টার দিকে সাবেক এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, বগুড়া হতে ঢাকাগামী একজন প্রয়াত এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জিপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার দুপুর ২টার দিকে র‌্যাব ১২-এর একটি দল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার গোলচত্বরে চেকপোস্ট বসায়।

চেকপোস্টে একটি পাজেরো জিপ আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে গাড়ির তেলের ট্যাংকে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন।

গাড়িটি মাদক ব্যবসায়ীর কাছে কীভাবে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions