শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

স্বাস্থ্য অধিদপ্তরে রদবদল, ফিরলেন সেব্রিনা ফ্লোরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক পদে ফেরানো হয়েছে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে থাকা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে আবারও স্বাস্থ্য প্রশাসনের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদ থেকে ডা. মো. শামিউল ইসলাম সাদীকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক হিসেবে। সিলেট বিভাগের পরিচালক ডা. মো. হারুন-অর- রশীদকে স্বাস্থ্য অধিদপ্তের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিন্ম বর্ণিত কর্মকর্তাগনকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions