শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

কুনহার হ্যাটট্রিকে হারল চেলসি, গারনাচোর জোড়া গোল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক :- এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।

১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।

লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।

সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions