শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সরোয়ার আলম উপজেলার উত্তর ঘাটচেক এলাকার মৃত বশির আহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় রাঙ্গুনিয়া উত্তর ঘাটচেক থেকে ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ঘটনাস্থলের পাশের একটি সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র ও মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions