শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

রাউজানে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫১৩ দেখা হয়েছে

রাউজান:- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে রাউজানের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর। গতকাল ২১ জানুয়ারি তিনি উপজেলা সদরের মুন্সিরঘাটা, জলিলনগর, ফকিরহাট এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সাথে জড়িতরা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে– রাউজান ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার, স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার।

খবর নিয়ে জানা যায়, রাউজানের বিভিন্নস্থানে ১৮টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম চলছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগ চলছে অবৈধ ভাবে। এ প্রসঙ্গে ডা. সুমন বলেন, পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধে নির্দেশ দিয়েছি। অবৈধভাবে পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions