শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

চীনের স্কুলের ডরমেটরিতে আগুন, মৃত্যু ১৩

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৫০৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;- চীনের হেনান প্রদেশের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

চীনের স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে এক নেটিজেন লেখেন, এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions