শিরোনাম
হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দিচ্ছি–পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির ধাক্কায় আহত ৬ রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের

খাগড়াছড়িতে গরীব-দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রত্যন্ত অঞ্চলে ১০ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের কদমতলী এলাকায় পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এ সময় খাগড়াছড়ি পৌরসভা’র মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions