শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমীর পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান প্রেসিডেন্টের শহীদদের রক্তের প্রতিশোধ নেয়া হবে, ইরানের কড়া হুঁশিয়ারি ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কী বললেন পিটার হাস

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪০৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট;- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষ‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে আজ। ভবিষ্যতে আমাদের দুপক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুপক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুপক্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও রোহিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারি, সে বিষয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions