শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বান্দরবানে আড়াই কোটি টাকা আফিমসহ মাদকব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৪০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের অভিযান চালিয়ে লেম থাং সাং বম (৩৩) নামে এক আফিম ব্যবসায়ীকে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। এসময় উদ্ধার করা হয় তিন কেজি আফিম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা স্বর্ণমন্দির এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত লেম থাং সাং বম(৩৩), সে রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা এলাকায় সালুপি পাড়া গ্রামে পাম খুম বমের ছেলে।

এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এনএসআই। অভিযানে রাঙ্গামাটি -বান্দরবান সড়কের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভিতরে সিটের উপর তিন কেজি আফিমসহ লেম থাং সাং বম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত আফিমের বাজার মূল্য আড়াই কোটি টাকা।

সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটককৃত বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions