শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

আবারও ফিফা ‘দ্য বেস্ট’ হলেন মেসি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আবারও ফিফা ‘দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পুরস্কারটি নিজ হাতে নিতে পারেননি মেসি। তার হয়ে পুরস্কারটি নিয়েছেন থিয়েরি অরি।

পুরস্কারটি থিয়েরি অরি হাতে নিয়ে মজা করে বলেছেন, ‘এটা আমিই নিচ্ছি। কারণ আমি এটা কখনো জিতিনি।’

জানা গেছে, ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা।

ফিফার ওয়েবসাইটে লাইভ বিবরণীতে বলা হয়েছে, এবার পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাকিদের। মেসি এবং হলান্ড দুজনেই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে। কিন্তু মেসি এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশিসংখ্যকবার প্রথমে থেকে। মানে অধিনায়কেরা ভোট দিতে পছন্দের তালিকায় যে তিনজনকে বেছে নিয়েছেন, সেখানে সবচেয়ে বেশিসংখ্যকবার শীর্ষে ছিলেন মেসি।

এবার নিয়ে পুরস্কারটি তৃতীয়বারের মতো জিতলেন মেসি। প্রথমবার জিতেছিলেন ২০১৯ সালে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions