শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবৈতনিক করার উদ্যোগ নেবেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের নিম্ন মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে অষ্টম) শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ‘২০১০–এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে সেই প্রয়াস থাকবে আমাদের।’

শনিবার রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।’

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রীএডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা
শিক্ষার প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী যেকোনো অসংগতি বা অভিযোগের বিষয় সরাসরি উচ্চপর্যায়ের নজরে না এনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন। মন্ত্রী বলেন, ‘সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হয় না।’ শিক্ষা বিভাগ সম্পর্কিত তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। এ সময় ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions