শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটিতে স্কুল শিক্ষিকার বাইক পুড়িয়ে দিল দুর্বৃত্ত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৫২৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সরকারি আবাসিক ভবনের তালা ভেঙে স্কুল শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব ফ্লাটে দীর্ঘদিন ধরে তার একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন শিউলি চাকমা। তিনি মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শিউলি চাকমা জানান, ভবনের গেট তালা বন্ধ থাকে। আমরা গতকাল বিশেষ কাজ রাঙামাটি এসেছি। আমি ঘটনার খবর পায় রাত ৩টার সময়। তিনি বলেন, আমি কারো ক্ষতি করিনি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল।

জুরাছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরির্দশন করা হয়েছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছি। অথচ নির্বাচন শেষে শান্তিময় পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের কাজ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions