শিরোনাম
পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি রাঙ্গামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার ও দোয়া মাহফিল রাঙ্গামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির রাঙ্গামাটি শহরে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেফতার ৪ এক বছরে রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার

শুভমানের ওপর কেন রেগে গেলেন রোহিত?

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৮৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মাঠের মধ্যেই শুভমান গিলকে কথা শোনালেন রোহিত শর্মা। আউট হয়ে ফেরার পথে আঙুল তুলে শাসালেন তাকে। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলতে নেমে শূন্য রানে ফিরেন রোহিত। তা-ও আবার রান আউট হয়ে।
আফগানিস্তানের ১৫৮ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত। ফজলহক ফারুকির দ্বিতীয় বলটি মিড অফের দিকে খেলে রান নেওয়ার জন্য শুভমানকে ডাক দেন রোহিত এবং দৌড়তে শুরু করেন।

কিন্তু শুভমান সেই ডাকে সাড়া না দিয়ে বলের দিকে তাকিয়ে ছিলেন। খেয়াল করেননি রোহিত চলে এসেছেন তার দিকে। ফলে ক্রিজ ছেড়ে বের হননি তিনি। এতে আফগানিস্তান রান আউট করে দেয় রোহিতকে। ফলে শূন্য রানে ফিরতে হয় ভারত অধিনায়ককে।

এর পরেই রেগে যান রোহিত। হাত তুলে শুভমানকে বলেন তার রান নেওয়া উচিত ছিল। ধারাভাষ্যকাররাও বলেন যে, শুভমানের উচিত ছিল রোহিতের ডাকে সাড়া দিয়ে দৌড়ে যাওয়া। কিন্তু তরুণ ওপেনার সেটা করেননি। যদিও পরে তিনি নিজে ১২ বলে ২৩ রান করে আউট হয়ে যান।

এদিন সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions