শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

প্রধানমন্ত্রীর পুরনো ৫ উপদেষ্টার সঙ্গে যুক্ত হচ্ছেন ১ জন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আবারও নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আগে নিয়োগ দেওয়া ৫ উপদেষ্টাকে আবারও উপদেষ্টা করে আদেশ জারি করা হবে আজই। এর সঙ্গে যুক্ত হবেন কামাল নাসের চৌধুরী। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ), ও সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

তবে নতুন মেয়াদে তাদের দফতর এখনও বণ্টন করা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions