শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

নির্বাচন ঘিরে নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৮ দেখা হয়েছে

ডেস্ক রির্ফোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এ সতর্কবার্তায় বলা হয়, ভোটের দিনে অথবা ভোটের পরের কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরে কোনো ধরনের আগাম সতর্কবার্তা বা অল্প সময়ের সতর্কতার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটতে পারে। এসব কারণে যে কোনো ধরনের বড় জমায়েত দেখলে এর আশপাশের এলাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা প্রয়োজন।
এতে আরও বলা হয়, ভোটের দিন (৭ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের সেবাদান বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও যে কোনো মুহূর্তেই পরিস্থিতি সাংঘর্ষিক ও সহিংস হয়ে উঠতে পারে।

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা, স্থানীয় ঘটনাবলি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি হালনাগাদ তথ্য পেতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions