শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার বরুড়া উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনি কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নুরুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। নির্বাচনের পরে নেতাকর্মী ও সাংবাদিকদের একত্রিত করে আমার বক্তব্য বরুড়ার জনগণের উদ্দেশে রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক ও রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২২ সালের শুরুতে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এ বছর জাপার মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছিলেন অধ্যাপক নুরুল ইসলাম মিলন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions