শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

ড. ইউনূস রাজনৈতিক প্রতিহিংসার শিকার : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের রায়ের বিষয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ড. ইউনূসের বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছে সংস্থাটি। গত সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া এক বিবৃতিতে উল্লেখ করেছে, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এবং তার তিন সহকর্মীকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর অধীনে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ইউনূসের দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশের মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক, যেখানে কর্তৃপক্ষ স্বাধীনতা খর্ব করেছে। খবর বাংলানিউজের।

বিবৃতিতে বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে বিচার যে অস্বাভাবিক গতিতে সম্পন্ন হয়েছে, তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার সম্পর্কিত আদালতের মামলায় শামুক গতির সম্পূর্ণ বিপরীত। রাজনৈতিক প্রতিহিংসার জন্য শ্রম আইন এবং বিচার ব্যবস্থার অপব্যবহার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে মুহম্মদ ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা শ্রম আইন ও বিচার ব্যবস্থার একটি নির্মম অপব্যবহার। এটি ভিন্নমতের জন্য রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions