শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

লিবিয়ার বন্দিশালা থেকে দেশের মাটিতে ১৪৩ বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪১১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশি দেশের মাটিতে ফিরেছেন। তারা লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান।

এদিন সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইওএম জানিয়েছে, দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়েছে। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও স্বজনদের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরে বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় আবুল হাসনাত অবৈধ অভিবাসনের নানা ঝুঁকির কথা তাদের সামনে তুলে ধরেন।

সেখানে আবুল হাসনাত জানান, সম্প্রতি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে লিবিয়ায় বৈধভাবে আসা কর্মীদের অধিকার সুরক্ষিত হবে।

ফেরত আসা এই ১৪৩ জনের বাইরেও দেশে আসার অপেক্ষায় আছেন আরও ৩২০ বাংলাদেশি। তারা ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আছেন। আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) ও আগামী ৫ ডিসেম্বর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions