শিরোনাম
ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত বিএনপির ২২ লাখ নেতা-কর্মীর নামে এখনো ২৭ হাজার মামলা যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না প্রয়োজনে বিকল্প প্রার্থী দিন : মনোনয়ন প্রত্যাশীদের প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন। এ সভা থেকে আগামী নির্বাচনের ব্যাপারে দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত হয়ে না আসতে পারেন সে ব্যাপারে জোর দিয়েছেন। বিকল্প প্রার্থী রাখতেও বলেছেন। মনোনয়নপ্রত্যাশীরা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, নেত্রী জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছেন। ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, আরেকজন প্রার্থী সাথে রাখতে বলেছেন। সবচেয়ে বড় বিষয় কনফার্ম করেছেন নির্বাচনবিহীন অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ আসতে না পারে। আমি নিশ্চিত করে যাচ্ছি আমার যে আসন সেটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একটি গণমাধ্যমকে বলেন, নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেছেন। বিকল্প প্রার্থী রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিকল্প প্রার্থী রাখতে বলেছেন নির্বাচনে যাতে কেউ কোনো ধরণের অনিয়ম করতে না পারে। ভোটারের উপস্থিতি যাতে বাড়ে, সেজন্যও কাজ করতে বলেছেন।সূত্র : মানবজমিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions