শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক ৪ আমলা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক চার আমলাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তারা হলেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কামাল আজাদ জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

সুনামগঞ্জ-৪ আসন থেকে নৌকার প্রার্থী হয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

এ ছাড়া ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সরকারি চাকরি ছাড়ার পর তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন।

এর আগে গত ১৮ নভেম্বর থেকে চার দিনব্যাপী দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চার দিনে সারা দেশে তিন হাজার ৩৬২টি ফরম বিক্রি ও জমা হয়। ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা-১৪ আসনে। আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী ঢাকা-১ ও ঢাকা-৩ আসনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions