শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

মশা কাদের বেশি কামড়ায়?

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪৭১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-একজন পুরুষ ও একজন নারীকে মশা ভর্তি পরিবেশে রাখলে মশা কাকে বেশি কামড়াবে? কার রক্ত বেশি পছন্দ মশাদের? সম্প্রতি এ বিষয় নিয়ে একটি গবেষণা হয়েছে। ল্যানসেট পত্রিকায় সেই গবেষণার রিপোর্টও প্রকাশিত হয়েছে।

এর আগে, অন্তঃসত্ত্বা ও অন্তঃসত্ত্বা নন এমন দুই নারী দলের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বাদের রক্ত বেশি পছন্দ করে মশা। তাই তাদের মশার কামড় খেতে হয় বেশি।

কিন্তু নারী আর পুরুষের মধ্যে?

এক্ষেত্রেও আগে মনে করা হত, নারীদের মশার কামড় বেশি খেতে হয়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ। নারীদের শরীরে এ বিশেষ হরমোনের মাত্রা বেশি বলে, তাদের গায়ে বিশেষ গন্ধ থাকে, যা নাকি মশাদের পছন্দ।

কিন্তু ওই গবেষণা রিপোর্ট অন্য কথাই বলছে। বলা হচ্ছে, পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। তবে তার কারণ রক্তের কোনো বৈশিষ্ট্য নয়। এর কারণ, পুরুষের গড়ে আয়তন নারীদের তুলনায় বেশি।

শরীরের আয়তন বেশি হওয়ার কারণে পুরুষের ত্বকের পরিমাণ বেশি। ফলে ত্বক থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেশি। সেই কারণেই পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions