শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ভরা মৌসুমে পর্যটক না থাকায় বিপাকে পড়েছে রাঙ্গামাটির পর্যটন খাত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৬৯৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভরা মৌসুমে পর্যটক না থাকায় বিপাকে পড়েছে রাঙ্গামাটির পর্যটন খাত। হরতাল ও অবরোধে গত এক মাসে রাঙ্গামাটিতে কমেছে পর্যটকের সংখ্যা। ফলে রাঙ্গামাটির পল ওয়েল পর্যটন কেন্দ্র ও রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুতে পর্যটক নেই। হরতাল ও অবরোধে রাঙ্গামাটিতে পর্যটক শূন্যের কোটায় ঠেকেছে। হোটেল-মোটেল ও গাড়ির পাঁচ সহস্রাধিক শ্রমিক, দোকান কর্মচারীর অলস সময় কাটছে।
পর্যটন মৌসুমে রাঙ্গামাটিতে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। একমাস আগেও যেখানে অগ্রিম বুকিং ছাড়া রাত কাটানো ছিল দায়। আর এখন হোটেল মোটেল রির্সোট এর অনেক কক্ষ খালি পড়ে আছে। ফলে হোটেল-মোটেলের কর্মচারী ও যানবাহন শ্রমিকের বেতন-ভাতা দিতে গিয়ে মালিক পক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা মো সোহেল বলেন, বন্ধের দিনগুলোতে আগের চেয়ে কমেছে পর্যটক। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রুম বুকিং কমে গেছে বলে তিনি জানান ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions