শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

গাজায় ‘পূর্ণ যুদ্ধবিরতি’র আহ্বান মালালার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজায় ‘পূর্ণ যুদ্ধবিরতি’র আহ্বান জানালেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।

ফিলিস্তিনিদের ‘অপ্রয়োজনীয় দুর্ভোগ’ বন্ধের সমাধান হিসেবে শুক্রবার দিবাগত রাতে তিনি এই আহ্বান জানান।
পাকিস্তানের এ নারী সমাজকর্মী মাত্র ১৫ বছর বয়সে তালেবানদের হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেন। যুদ্ধবিরতিকে ইঙ্গিত করে বিশ্বব্যাপী পরিচিত এ ব্যক্তিত্ব জানান, শুক্রবার রাতে তিনি গাজার নারী ও শিশুদের জন্য স্বস্তি বোধ করছেন।

এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আবারো হামলার ইঙ্গিত দিয়েছেন। মালালার ভাষ্যেও সেই আশঙ্কা ফুটে উঠেছে। কারণ, সকালে শোকার্ত প্রিয়জনদের সঙ্গে যখন জেগে উঠবে তখনো খাদ্য ও পানির সংকট থেকে যাবে। এ ভয়ও তারা পাবে যে, তাদের বাড়ি, রাস্তা ও বিদ্যালয় শিগগিরই আবার আগুনে পুড়ে যাবে।

‘একটি পূর্ণ যুদ্ধবিরতি এবং আরো মানবিক সহায়তার জন্য আমাদের অবশ্যই তাদের পক্ষে কথা বলতে হবে। অপ্রয়োজনীয় দুর্ভোগের অবসান হওয়া উচিত’, বলেও মন্তব্য করেন মালালা।

এক্সে আরেক পোস্টে তার সঙ্গে অনলাইন পিটিশনে যোগ দেওয়ার আহ্বান জানান মালালা। যেখানে তিনি গাজার শিশুদের সুরক্ষা চেয়েছেন। সূত্র: আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions