শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

নৌকা প্রত্যাশীরা ডাক পেলেন গণভবনে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি। তাদের মধ্য থেকে প্রতিটি আসনের জন্য যোগ্যতম প্রার্থী নির্বাচনে বৃহস্পতিবার থেকে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাও করছে আওয়ামী লীগ। এবারে মনোনয়নপ্রত্যাশী সবাই মতবিনিময়ের জন্য ডাক পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় সভা হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং দলীয় মনোনয়নপ্রত্যাশী সবাইকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভড কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নৌকার মনোনয়ন পেতে আগ্রহীদের নিয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ওই দিন রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে শুক্রবার আবারও বসে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। এদিব খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রোববার নাগাদ আওয়ামী লীগের সব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions