শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

হরতালের দুই দিনে ১৯ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৯৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়ার ১৯৫টি ঘটনা ঘটেছে।২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়ার ১৯৫টি ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দুই দিনে সারা দেশে ১৯টি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছ ফায়ার সার্ভিস। আজ সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৭টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা শহরে ৪ টি, ঢাকা বিভাগে ১ টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭ টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪ টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি বাস,১টি কাভার্ড ভ্যান,৬টি ট্রাক,১টি সিএনজি অটোরিকশা,১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১ ইউনিট ও ১৫৬ জন সদস্য কাজ করেন।

এ ছাড়া ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৯৫টি আগুন লাগার (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions