শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বান্দরবান আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বীর বাহাদুর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৫৩৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান জেলার জাতীয় সংসদীয় আসনে ছয়বারের নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বান্দরবান আসনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

বিষয়টি নিশ্চিত করে লক্ষীপদ দাশ বলেন, বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে আওয়ামীলীগের একক প্রার্থীর হিসেবে বীর বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো বলেন, আগামীকাল দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে। এরপর পরশুদিন এসব বিষয় সাংবাদিকদের সামনে প্রকাশ করা হবে।

এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে টানা ছয়বার এমপি পদে নির্বাচিত হয়েছে বীর বাহাদুর উশৈসিং।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions