শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ঢাকায় ৬

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ দেখা হয়েছে

ঢাকা : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকারই ছয়জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৪ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের ৩ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৪১৭ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮২৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৪১৯ এবং ঢাকার বাইরের এক হাজার ৪০৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে ঢাকায় এক লাখ এক হাজার ৫৬৭ এবং আর ঢাকার বাইরের এক লাখ ৮০ হাজার ১৩১ জন।

এ সময় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৬১৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৮ হাজার ৯১৯ এবং ঢাকার বাইরের এক লাখ ৭৪ হাজার ৭০০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions