শিরোনাম
রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৭৪৮ দেখা হয়েছে

কক্সবাজার:-বাসের ধাক্কায় দুমড়ে–মুচড়ে যাওয়া মোটরসাইকেল। আজ বুধবার সকালে কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানায়
বাসের ধাক্কায় দুমড়ে–মুচড়ে যাওয়া মোটরসাইকেল। আজ বুধবার সকালে কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানায়ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার আবু মুছার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আলমনগর এলাকার বশির আলমের ছেলে মো. আরমান ওরফে শাকিল (২৪)।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। চকরিয়ার বরইতলীর আমতলী নামক এলাকায় এসে একটি মোটরসাইকেলর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আরমান ওরফে শাকিল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী ইসমাইল সিদ্দিকীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কবলিতবাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions