শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৭৩৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘কিছুক্ষণ আগেই প্রজ্ঞাপন পেয়েছি। কিন্তু আমি কী দায়িত্ব পাচ্ছি সে বিষয়টি যেহেতু এখনো জানতে পারিনি, তাই আপাতত এ বিষয়ে কিছুই জানাতে পারছি না।’

প্রজ্ঞাপনে জানানো হয়, জ্যোতিকা জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যোতিকা জ্যোতি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে—সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। সম্প্রতি আরও দুটি নতুন সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছেন জ্যোতি। একটি সরকারি অনুদানের, যেটির বিস্তারিত জানাবেন কয়েক দিন পরে। অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions