শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়িতে রোহিঙ্গা যুবককে ৩ দিনের রিমান্ড

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬৮৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসাথে আটক রোহিঙ্গার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন করার সঙ্গ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে এ আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম। এছাড়াও বিষয়টির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এই বিচারক।

রিমান্ডপ্রাপ্ত ওই রোহিঙ্গা যুবকের নাম মো. মাতালম। বাবার নাম আবু সৈয়দ, মায়ের নাম মৃত রহিমা খাতুন। মাতালমের বাবা কুতুপালং ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন ওই রোহিঙ্গা যুবক।

এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বেলা ১১টায় খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। ১০ মার্চ সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে পুলিশ।

আটক রোহিঙ্গাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions