শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

খাগড়াছড়ির মানিকছড়িতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭২৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:-মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে (ভূঁইয়া মার্কেট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার অর্ধশত শিক্ষক-কর্মচারী।

এ সময় ‘এক দফা, এক দাবি’ ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই’ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এতে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন।

তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরোনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবনযাপন করছে। অথচ বেসরকারি স্কুল-মাদ্রাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণ না হলে শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions