শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

নবাবগঞ্জের ইউএনও মতিউর রহমানকে হুমকি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানকে প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছেন স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার নামের এক ব্যক্তি। আজ সোমবার এ বিষয়ে নবাবগঞ্জ থানায় মতিউর রহমান বাদী হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি নম্বর-২৬৮।

জিডিতে উল্লেখ করা হয়, ৫ মার্চ বিকেল ৩টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের অফিস কক্ষে আপিল শুনানির একপর্যায়ে ইউএনওকে ভয়ভীতি প্রদর্শন করেন মো. আবুল হোসেন খন্দকার।

এতে আরও বলা হয়, উপজেলার হযরতপুর মৌজার একটি সরকারি জমির বিষয়ে শুনানিকালে তিনি (ইউএনও) সরকারের পক্ষে উপস্থিত ছিলেন।

শুনানির একপর্যায়ে আবুল হোসেন ব্যক্তিগতভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং কীভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকরি করি সেটা তিনি (আবুল হোসেন) দেখে নেবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে প্রকাশ করেন।

মতিউর রহমান ডায়েরিতে উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদে সামনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বন বিভাগের শুনানি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এ বিষয়ে আবুল হোসেন খন্দকার বলেন, ‘আমি ইউএনও মতিউর রহমানকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিনি। আমার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions