শিরোনাম
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টস’র উপদেষ্টা পরিষদ গঠন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৬২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টস’র নির্ধারিত ভার্চুয়্যাল সভায় বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সাত বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি এক সভায় সর্বসম্মতভাবে মহাসচিব সুহাস বড়ুয়া উপদেষ্টা হিসাবে সাত বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করেন।

 

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ফ্রান্সের প্রখ্যাত মনরোগ বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক উত্তম বড়ুয়া (ডিএসসি), ভারতের প্রসিদ্ধ বায়োটেক প্রতিষ্ঠান স্টারলিংক বায়োটেক লিমিটেডের খ্যাতিমান গবেষক ও রসায়ন বিজ্ঞানী ড. তাপস কুমার বড়ুয়া, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সংগঠক ইঞ্জিনিয়ার সঞ্জীব বড়ুয়া এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

 

আমেরিকার আরিজোনা থেকে সংগঠনের সভাপতি ড. বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ন-সচিব জেনেভা থেকে সসীম গৌরী চরণ বড়ুয়া। বাংলাদেশের উত্তরবঙ্গের একটিসহ তিনটি অনাথ আশ্রমে মাসিক খাদ্য সামগ্রী প্রদানে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভায় আরো অংশগ্রহণ করেন ফ্রান্স থেকে সহ-সভাপতি উদয়ন বড়ুয়া, সুইজারল্যান্ড থেকে সহ-সভাপতি অরুণ জ্যোতি বড়ুয়া, বোস্টন থেকে মহাসচিব সুহাস বড়ুয়া, প্যারিস থেকে যুগ্ম সচিব তাপস বড়ুয়া রিপন, ইতালি থেকে অর্থ সচিব ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া, সংযুক্ত আরব আমিরাত থেকে যুগ্ম সচিব অনুত্তর বড়ুয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে নারী ও শিশু বিষয়ক সচিব ঝর্না বড়ুয়া, কানাডার মন্ট্রিয়াল থেকে সমাজ কল্যাণ সচিব শিপ্রা বড়ুয়া, স্পেন থেকে যুব উন্নয়ন সচিব বিপ্লব বড়ুয়া, ভারতের কোলকাতা থেকে আন্তর্জাতিক বিষয়ক সচিব সুমন বড়ুয়া, ফ্রান্স থেকে আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সচিব অনিক বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে আদিবাসী কল্যাণ যুগ্ম- সচিব জিসাং রানা বড়ুয়া, ম্যাসাসুসেটস থেকে প্রকাশনা সচিব সিমুল বড়ুয়া, বোস্টন থেকে যুগ্ম অর্থ সচিব প্রজয় বড়ুয়া, নর্থ ক্যারোলিনা থেকে তথ্য প্রযুক্তি যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার রনজয় বড়ুয়া, নিউইয়র্ক থেকে তথ্য প্রযুক্তি যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ বড়ুয়া, ভারত থেকে সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৌমেন বড়ুয়া এবং দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি যুগ্ম সচিব শৈবাল বড়ুয়া।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions