শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের ৯ পুলিশ নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৬৬৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :- পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ পুলিশকর্মী নিহত হয়েছে। আহত অন্তত আরও ১৩ জন।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে এ বিস্ফোরণ ঘটে।

এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা নোতজাই বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions