শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

খাগড়াছড়িতে পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৪৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:-খাগড়াছড়িতে আবৃত্তি উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরাখাগড়াছড়িতে আবৃত্তি উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা
‘গৌরবের ৩১ বছর’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে খাগড়াছড়িতে প্রথমবারের মতো পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের প্রাঙ্গণে বেলুন উড়য়ে এ দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধনের পরপরেই পার্বত্য চট্টগ্রামের সম্মিলিত নৃত্য পরিবেশন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সূচনায় সম্মিলিত আবৃত্তি জোটের অর্থ সম্পাদক অনির্বাণ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গবেষক ও কবি এবং জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী। আলোচনা সভার পরে সম্মাননা স্বারক প্রদান ও আবৃত্তিশিল্পীদের আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এ সময় পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদেন সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, নাট্যকার মৃত্তিকা চাকমা উপস্থিত ছিলেন।’আজকের পত্রিকা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions