শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

রাঙ্গামাটিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিপন চাকমা আটক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি সদর থেকে শিপন চাকমা (৩৫) নামে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাফছড়ি ইউনিয়নের কুতুকছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব‍্যক্তি নানিয়ারচর উপজেলার হাজাছড়ি গ্রামের বাসিন্দা সাধন কুমার চাকমার ছেলে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ওই নারী বাদী হয়ে শিপন চাকমাকে আসামি করে রাঙ্গামাটি কোতায়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ১৬ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের বনরূপা বাজারে শপিং করতে যান। এসময় তার পরিচিত শিপন চাকমার সঙ্গে দেখা হলে শিপন ওই নারীকে একটি কাজের কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর রিজার্ভমুখ কাপ্তাই হ্রদের পাশে একটি নির্জন পাহাড়ে তুলে তার সম্ভ্রমহানি করে। ঘটনার পরপরই শিপন চাকমাকে আসামি করে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ওই নারী। মামলা নম্বর -১৪, ১৬.০২.২০০২৩।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবককে রাঙ্গামাটি আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions