শিরোনাম
বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি?

বিশ্বকাপে সৌদির কাছে এবার মাঠের বাইরেও হারতে পারে আর্জেন্টিনা!

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কাতার বিশ্বকাপে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। প্রথম ম্যাচেই লিওনেল মেসিদের হারিয়ে দিয়েছিল তারা। আরও একবার অঘটন ঘটাতে পারে তারা। তবে এবার মাঠের বাইরে। বিশ্বকাপ আয়োজন নিয়ে।

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। তবে একা নয়, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলির সঙ্গে মিলে প্রতিযোগিতা আয়োজনে আগ্রহ দেখিয়েছে ম্যারাডোনা-মেসির দেশ। অন্যদিকে, বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবও। আর সেখানেই বাজি মারতে পারে তারা।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে গ্রিস ও মিশর। তাদের সঙ্গে তৃতীয় দেশ হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলেও স্টেডিয়াম তৈরি করা থেকে অন্যান্য অবকাঠামোর ব্যয় বহ গ্রিস ও মিশরের পক্ষে কিছুটা কঠিন। সেখানেই এগিয়ে এসেছে সৌদি আরব। তারা প্রস্তাব দিয়েছে, দুই দেশে স্টেডিয়াম তৈরি করে দেবে। তার বদলে একটি শর্তও রয়েছে। বিশ্বকাপের ৭০ শতাংশ খেলা সৌদিতে আয়োজন করতে হবে।

এখনও পর্যন্ত এই বিষয়ে মৌখিক কথাবার্তা হয়েছে দেশগুলোর মধ্যে। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান প্রস্তাব দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিসকে।

তিনটি দেশ তিনটি আলাদা মহাদেশে রয়েছে। সৌদি এশিয়াতে, গ্রিস ইউরোপে ও মিশর আফ্রিকায়। তাই তিনটি মহাদেশ থেকেই ভোট পাবে বলে আশা করছে তারা। তবে সব কিছুই নির্ভর করছে ফিফার হাতে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের অনুমতি দিলে, তবেই তারা বিশ্বকাপ আয়োজনের আবেদন করতে পারবে।

তালিকায় অবশ্য উইরোপের আরও দু’টি দেশ রয়েছে। স্পেন ও পর্তুগালও আগ্রহ দেখিয়েছে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের। তাদের সঙ্গে ইউক্রেনও যুক্ত হতে পারে বলে জানা গেছে। এখন দেখার কে কাকে টেক্কা দেয়। সূত্র: ডেইলি মেইল, পলিটিকো

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions