শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

৫০ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে, ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এরমধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কিন্তু ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

সবাই ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ১৩টি দিনাজপুর শিক্ষা বোর্ডের, ৯টি রাজশাহীর, ৮টি ঢাকার, ৬টি যশোরের, ৫টি কুমিল্লায় ও ৩টি ময়মনসিংহের। এছাড়া ৪টি মাদরাসা ও ২টি টেকনিক্যাল প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions